নলছিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা।

নলছিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

 

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

আজ ১৪ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে ঝলকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের অয়োজনে বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ই ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জোবায়ের হাবিবের নেতেত্বে নলছিটি শহরের ফেরিঘাট এলাকার বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জোবায়ের হাবিব।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়েদুল ইসলাামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো: রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলী পারভিন, নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো:আশরাফ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম মোল্লা, গোলাম মোস্তফা, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক বাংলাদেশের খবর -এর নলছিটি উপজেলা প্রতিনিধি মো:শাহাদাত হোসেন মনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার আজীম, জামায়াতে ইসলামী বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সহ সম্পাদক মানিরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো: শাহাজালাল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

  • Related Posts

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন…

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে।

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *