নলছিটিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন। 

নলছিটিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:

১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি: তারিখ বৃহস্পতিবার নলছিটি উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস যথাযথ মর্যাদার সহিত পালন করা হয়।”দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ। ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অভিবাসী ও প্রবানী দিবসে সকাল ১১ টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলী বের হয়। ।রেলীর নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো: জোবায়ের হাবিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান ও অভিবাসী অধিকার ফোরাম (বোয়াফ) এর ঝালকাঠি জেলা শাখার সভাপতি সাংবাদিক মো:খলিলুর রহমান মৃধা।রেলী টি প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।এর পরে উপজেলা প্রশাসন সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো: জোবায়ের হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ( আর ডি ও ) ওবায়দুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম (বোয়াফ) এর জেলা সভাপতি সাংবাদিক মো:খলিলুর রহমান মৃধা, নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর নুরু নেহার বেগম, নলছিটি মডেল সোসাইটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তালুকদার প্রমূখ।সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে উপজেলা নির্বাহী অফিসার তা সমাধান করার প্রতিশ্রুতি দেন।

  • Related Posts

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন…

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে।

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *