নলছিটিতে শহীদ ওসমান হাদি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নলছিটিতে শহীদ ওসমান হাদি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি)সংবাদদাতা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে শহীদ ওসমান হাদি ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার ( ২৪ জানুয়ারি ) সকাল সাড়ে ৯ টায় নলছিটি চায়না মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম, ওসমান হাদির বোন মাসুমা হাদি। এসময় টুর্নামেন্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।

উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করে। প্রথম দিনে এভারগ্রিন একাদশ নরোত্তমপুর একাদশকে হারিয়ে ( ৫৫ রানে) জয় লাভ করে।

  • Related Posts

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন…

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে।

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *