শহীদ ওসমান বিন হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল।

শহীদ ওসমান বিন হাদির বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল।

স্লোগানে উত্তাল শহর— “আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো”

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি

ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ও জুলাই অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শহীদ ওসমান বিন হাদির শাহাদাতের বিচার দাবিতে নলছিটি শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ জানুয়ারি ২০২৬, দুপুর ১২টা ৩০ মিনিটে নলছিটি ইসলামি ফাজিল মাদ্রাসার ছাত্রজনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নলছিটি শহর প্রকম্পিত হয়ে ওঠে স্লোগানে—

“আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা ক’বো।”

মিছিলে শহীদ ওসমান বিন হাদির ছোট বোন মাসুমা বিনতে হাদিসহ তাঁর সহপাঠী, শিক্ষক, ছাত্রসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।এসময় শহীদ ওসমান হাদির মাসুমা হাদির সাথে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী মাহামুুদুল হাসান সুজন,তাসকিয়া, মারুফ,রামিম,সাথী আক্তার,আহাদ প্রমূূখ।

মিছিলটি নলছিটি বাসস্ট্যান্ডের শহীদ সেলিম চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নলছিটি ইসলামি ফাজিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ শুধু একটি নাম নয়—এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।

  • Related Posts

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন…

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে।

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *