শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে।

শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা এই পত্রিকার রয়েছে—এমন প্রত্যাশা রইল । যুগান্তরের ২৭তম প্রতিষ্টবার্ষিকী উপলক্ষ্যে রোববার ( ০১ ফেব্রুয়ারি) সকালে ( ১০টায়)ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা শেষে আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, ২০২৪-এর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের অনন্য ভূমিকা পালন করে।বাংলাদেশের অনেক নামি-দামি পত্রিকা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দালালে পরিণত হয়েছিল। যুগান্তর ছিল এর ব্যতিক্রম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মন জয় করেছে পত্রিকাটি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাক যুগান্তর।

গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও পত্রিকাটির ভূমিকা আরও বলিষ্ঠ হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

স্বজন সমাবেশ ও যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিম এ অনুষ্ঠানের আয়োজন করে।নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অব.) ও যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা আহ্বায়ক সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. জোবায়ের হাবিব,

বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার ওসি ( তদন্ত)মো. আশরাফ আলী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহ জালাল হোসাইন জিহাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. সাইদুর রহমান কবির, জামায়াতে ইসলামীর নলছিটি উপজেলার সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান। নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি কেএম সবুজের সঞ্চালনায় এসময় স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মনিরুজ্জামান, নলছিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন তালুকদার,যুগ্ম সম্পাদক কায়কোবাদ তুপন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, নির্বাহী সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধা, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম,দ্বীপ্ত টিভি জেলা প্রতিনিধি মো. খালিদ হাসান, যায়যায়দিন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রিপন, প্রেসক্লাবের সদস্য দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. মশিউর রহমান রাসেল, জাগো নিউজের জেলা প্রতিনিধি মো. আমিন হোসেন,মো. মাহবুবুর রহমান তালুকদার, নাঈম মল্লিক, সোহেল রানা, মশিউর রহমান খান, কৌশিক আহমেদ, শাকিল খলিফাসহ স্বজন সমাবেশের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

  • Related Posts

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন…

    দেশজুড়ে চাদাবাজির মহামারী ,কিন্তু দ্বায় কার!নেতা না জনতার?

    দেশজুড়ে চাদাবাজির মহামারী ,কিন্তু দ্বায় কার!নেতা না জনতার? বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: দেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে চর্চিত শব্দ “চাদাবাজি”।এর দ্বায় কি পুরোটাই রাজনৈতিক দলগুলোর নাকি নাগরিকদেরও!এই জবরদস্তি অর্থ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *