মহান স্বাধীনতা দিবসে দেশের গান নিয়ে আসলেন সংগীত শিল্পী শায়লা রহমান

অবেলার ডাক।। স্বাধীনতা দিবসকে সামনে রেখে এলো শায়লা রহমানের দেশের গান, ‘এই দেশ আমার’। তরুন সিংয়ের কথায়, ওসমান সজীবের সুরে গানটির সংগীত আয়োজন করেছেন অনীম খান।

গানটি প্রসঙ্গে অনীম খান বলেন, ‘দেশের গান আমাদের দেশপ্রেম ও ঐক্যকে প্রকাশ করে। জাতির ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও সংগ্রাম তুলে ধরে দেশের গান। দেশ আমাদের গর্ব আর ভালোবাসার জায়গা। এই গানটি দিয়ে দেশের প্রতি গভীর ভালোবাসা, এই দেশের সৌন্দর্য, প্রকৃতি ও মানুষের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।’ গানটির চিত্রায়ন করে মাসুম খান। গানটির শিল্পী মনে করেন, ‘দেশের ক্রান্তিকালে শক্ত হাতে দেশের সার্বভৌম ও শান্তি রক্ষা করা আমাদের কর্তব্য।’

গানটি প্রকাশ পেয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ভয়েস অব শায়লা’ থেকে। শায়লা রহমান সংগীতকে ভালোবেসে পথচলা শুরু করার মত একজন মানুষ। ব্যক্তিগত জীবনে তিনি একজন শিক্ষক হলেও গানের সাথে তার সখ্যতা গড়ে ওঠে ছোটবেলা থেকে। তিনি একাধারে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভূক্ত শিল্পী। ছায়ানটের নজরুল সংগীতের শিক্ষার্থীও ছিলেন শায়লা রহমান।

  • Related Posts

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা।

    এক অদ্ভুত গোলক এই পৃথিবী,দম্ভ,লোভ,ক্ষমতা,রাজত্ব,অর্থের পেছনে মানুষের এক ব্যর্থ ছুটেচলা। বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক: আমরা পৃথিবী নামক একটা গোলকে এসে কি অদ্ভুত সব বেকার জিনিসে আটকে থেকে জীবনের…

    প্রাকৃতিক সম্পদ বিপর্যয় থেকে রক্ষা পেতে পরিশোধনকৃত পানি,নবায়নযোগ্য শক্তির গবেষণার বিকল্প নেই।

    প্রাকৃতিক সম্পদ বিপর্যয় থেকে রক্ষা পেতে পরিশোধনকৃত পানি,নবায়নযোগ্য শক্তির গবেষণার বিকল্প নেই। বালী তাইফুর রহমান তূর্য,সমাজকর্মী ও লেখক।। ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে পরিশোধনকৃত ভূ-উপরস্থ পানি ব্যবহার বৃদ্ধি,সৌর বা বায়ুর মতো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *