নলছিটিতে প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।। ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই মানবিক স্লোগানকে সামনে রেখে ২৮ মে বুধবার নলছিটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম। সভায় নতুন আবেদনের যাচাই-বাছাই ও আগত অভিযোগসমূহের শুনানি অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন আবেদনপত্র ও অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রকৃত সুবিধাভোগীদের তালিকা নির্ধারণে স্বচ্ছ ও মানবিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনিক ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান পলাশ বলেন “প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কোন ধরণের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবা অফিসার, প্রতিবন্ধী ব্যক্তিরা ও তাদের অভিভাবকগণ। এই সভা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ইতিবাচক বার্তা বহন করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *