নলছিটিতে জিয়াউর রহমান’র শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি)।। ঝালকাঠির নলছিটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে পৌর মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।

পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ।

এসময় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন খান,পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন, পৌর মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার কলি প্রমুখ।

সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্র দলের আহবায়ক সাইদুল ইসলাম রনি। আলোচনা সভা শেষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন।

  • Related Posts

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    নলছিটিতে সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামে অবস্থিত সুগন্ধা মডেল কিন্ডারগার্টেন…

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে।

    শুধু ২৭ বছর নয়, সুনামের সঙ্গে ১২৭ বছর এগিয়ে যাওয়ার সক্ষমতা যুগান্তরের রয়েছে। বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি পত্রিকার জগতে আধুনিকতা নিয়ে এসেছে যুগান্তর। দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *