নরপিশাচ

নরপিশাচ
রকিবুল ইসলাম

নাম ছিল তাহার আছিয়া
বেড়াইত হরষে সে খেলিয়া,
দর্শিয়া হইল ধর্ষকের লালসা
কোমলমতি শিশু হইল খেলনা।

মতি ভ্রম,পথভ্রষ্ট হইয়া
করলি তোরা এহেন বর্বরতা,
স্বীয় মানসরে করিস জিজ্ঞাসা
ঘটাইলি কেমনে এমন পৈশাচিকতা।

পাইবি সাজা ধরাধামে তোরা
ওই কূলেও ছাড় পাইবিনা,
উঠিল বটে শিশুটি বাঁচিয়া
কাঁদিয়া যাইবে জীবন কাঁটিয়া।

আত্মিয়তার সম্পর্ক ভুলিয়া গিয়া
অন্ধ,জাহেলিয়াত হইলি তোরা,
নরখাদক আর নরপিশাচ যাহারা
জাহান্নাম হোক তোদের ঠিকানা।

খুলনা, যশোর, বাংলাদেশ।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 89 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *