বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

বরিশাল।। ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত ১টার দিকে গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে ভ্যানের চালকসহ এক যাত্রী মহাসড়কে ছিটকে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই দুইজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত দুজন হলেন ভ্যানের যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭)। তিনি গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা। অপরজন ভ্যানচালক স্বপন খান (৬০)। তিনি কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ। ডেস্ক রিপোর্ট : হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ…

    নলছিটির মোল্লারহাটে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক

    নলছিটির মোল্লারহাটে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক। নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে ৬৫ পিস ইয়াবাসহ নাসরুল গাডি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২১ শে ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *