কথা

কথা
আফজাল হোসেন

কারো কথায় কর্কশতা
কারো কথায় রস,
মন মজানো কথায় মানুষ
হয়ে যায় বশ।
কারো বলা একটি কথা
দিনভর মাথায় ঘোরে,
ভালোবাসায় মেশানো কথায়
মন আনন্দে ভরে।
নম্র কথায় শত্রুতারও
দেয়াল ভেঙ্গে যায়,
কঠিন মনও নরম হয়
কথার মমতায়।
আবেগ মাখা ভালকথায়
বদলে যায় মন,
ভাঙ্গা-গড়ায় সবচেয়ে বেশি
কথার অবদান।
দম্ভকথায় ঘৃণায় মানুষ
দুরে সরে যায়,
দীপ্ত কথায় বুদ্ধিমত্তার
পাই যে পরিচয়।
তাইতো কথা বলতে হয়
ভেবেচিন্তে, ধীরে,
বুঝিয়ে কথা বলতে পারলে
বিপক্ষরাও দলে ভীড়ে।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 89 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *