আজব শিক্ষার অহংকার

আজব শিক্ষার অহংকার
ডি এম ইব্রাহীম হোসেন

আগের কালে লোক সকলে
ছিলো ভালো শুনি,
লেখাপড়া জানতো না তাঁরা
তবু ছিলো গুণী।

এঁকে অন্যের মান্য করতো
ছিলো নেতার কদর,
নেতার কথায় উঠতো বসতো
ছিলো সোহাগ আদর।

গাঁয়ের সালিশ গাঁয়ে হতো
মিলতো ভাইয়ে ভাইয়ে,
দুঃখ সবার ঘুচে যেতো
ন্যায্য বিচার পেয়ে।

আগের মানুষ সরল ছিলো
ছিলনা গরল যুক্ত,
খাদ্য খাবার শাক সবজি
ছিলো ভেজাল মুক্ত।

কলিকালের হাওয়া বদল
শিক্ষার হার যে বেশী,
উন্নয়নের ফুলকো ধারায়
বিশ্ববাসী খুশী।

দেশে দেশে হানাহানি
মানুষ মারার ফঁন্দি,
জ্ঞান বিজ্ঞানের হলি খেলায়
মানবতা বন্দি।

লাশের গন্ধে বায়ূ দূষণ
গোলা বারুদের হুংকার,
এই পৃথিবী গোল্লায় গেলো
আজব শিক্ষার অহংকার।

  • Related Posts

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় বরিশালের মানুষ।

    অধ্যাপক ডা. জাহানারা লাইজু কে সংরক্ষিত নারী আসনে এমপি চায় তার নিজ এলাকা বরিশালের মানুষ। হিজলা-মুলাদীর উন্নয়নের রূপকার, জনগণের প্রত্যক্ষ ভোটে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব মোশাররফ হোসেন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 89 views
    গণভোট

    গণভোট রাহেলা আক্তার এলো রে এলো যে আবার জাতীয় নির্বাচন, দেশের তরে নির্ণয় কর যোগ্য ব্যক্তির আসন, হ্যাঁ ভোট কিংবা না ভোটে বদলাবে সংবিধান। টাকায় বিক্রি হয়ে দিও না কেউ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *