গণভোট

গণভোট
রাহেলা আক্তার

এলো রে এলো যে আবার
জাতীয় নির্বাচন,
দেশের তরে নির্ণয় কর
যোগ্য ব্যক্তির আসন,
হ্যাঁ ভোট কিংবা না ভোটে
বদলাবে সংবিধান।
টাকায় বিক্রি হয়ে দিও না
কেউ নীতি বিসর্জন,
শতশত ভাই ও বোনের
রক্তে জুলাই অর্জন,
দেশের হালটা ধরতে এবার
ছাড়ো ন্যায়ের গর্জন।
ফেব্রুয়ারির বারো তারিখ
হবে ফের গণভোট,
যোগ্য নেতা নির্বাচনে
বাঁধবে সবাই একজোট,
ধর্ম-বর্ণ নির্বিশেষে
রেখো না মনে চোট।

  • Related Posts

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 12 views
    মাতৃভাষা বাংলা

    মাতৃভাষা বাংলা মোঃ সৈয়দুল ইসলাম মাতৃভাষা বাংলা আমার বাবার মুখের বুল, বাংলা ভাষায় মধু ভরা হয়নি তাঁরই তুল। শিশুর মুখে বাংলা আমার ফোটা পদ্মফুল, মায়ের মুখে বাংলা ভাষার নেইতো কোন…

    • কবিতা
    • ফেব্রুয়ারি ১৮, ২০২৬
    • 10 views
    আমার প্রিয় নবী

    আমার প্রিয় নবী মাসুদ রানা আমি যদি পাখি হতাম যেতাম সোনার মদিনায়, মনের আশা পূরণ করতাম পেয়ে তোমার রওজায়। রওজায় গিয়ে সালাম দিব আমার প্রিয় নবী, তিনি যেন গ্রহণ করেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *